আর এত দেরি আর হবে না
এমনটা দাবী করা হল।
বিলম্বের কারণ -
কর্ণিকার সাইট
নির্মাতা সৃষ্টিসুখ-এর
ঠিক সময়ে ইস্যু প্রকাশ
করার অপারগতা।
দেরি হবে না দাবীর কারণ -
সৃষ্টিসুখের পক্ষ থেকে
রোহণ কুদ্দুস কর্ণিকার
পাঠকদের কাছে নিঃশর্ত
ক্ষমা চেয়েছেন ও
প্রতিশ্রুতি দিয়েছেন
এবার থেকে কর্ণিকা একদম
ঠিক সময়ে।
তাই বছর দেড়েক আগে
কর্ণিকা ৮-এর জন্যে
সবার থেকে চেয়ে রাখা
লেখায় সেজে উঠল এবারের
সূচিপত্র। কর্ণিকা ৯
প্রকাশিত হবে ২১শে মে
(২০১২)। অতএব প্রিয়
কবি-লেখক-পাঠক, আপনাদের
লেখায় ভরে উঠুক
সম্পাদকের মেলবক্স।
সবার জন্যে ভাষা দিবসের
শুভেচ্ছা ও ভালোবাসা।